World
টেক্সাসে ডেমোক্র্যাট সিনেট প্রার্থীকে ভোট দিলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই নিল বুশ
যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই নিল বুশ টেক্সাসে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী জেমস তালারিকোকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
লেখক আল–জাজিরা52K বার পড়া
যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই নিল বুশ টেক্সাসে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী জেমস তালারিকোকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিল বুশ বলেন, রিপাবলিকান প্রার্থী ও টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে নিয়ে উদ্বেগের কারণে তালারিকোকে ভোট দিয়েছেন তিনি।
শুধু নিল বুশ নন, জর্জ ডব্লিউ বুশের মেয়ে বারবারা বুশও তালারিকোর প্রতি সমর্থন জানিয়েছেন। তালারিকোর একটি কমিটিকে তিনি অনুদানও দিয়েছেন।



