আগামী দুই বছরের মধ্যে নিজেদের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩ কোটি ডলার থেকে বাড়িয়ে ২০ কোটি ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। একাধিক খাতে সহযোগিতা জোরদারে দুদেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ কথা জানান।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে রয়েছেন। গত ১১ বছরের মধ্যে এটিই মালদ্বীপের কোনো প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর মাহেন্দ্রক্ষণেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।