World
এবার সৌদি আরবে দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮
সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত আরও আটজন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
লেখক আল–জাজিরা97K বার পড়া

সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত আরও আটজন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
সৌদি আরবের জেনারেল অথোরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) গতকাল বুধবার এক বিবৃতিতে জানায়, আহত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ গুরুতর আঘাত পেয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকালই সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর সায়বাহ তেলক্ষেত্রের অবকাঠামোয় ড্রোন হামলার চেষ্টা হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে প্রতিহত করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় দুজন মারা গেছেন।



