মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের মৃত্যুর গুজব ছড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর নতুন ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ছবিতে ৪২ বছর বয়সী কিমকে বেশ সুস্থ দেখাচ্ছে। মেয়ে কিম জুকে সঙ্গে নিয়ে একটি পোশাক ও জুতার প্রদর্শনী ঘুরে দেখছেন তিনি।
রাষ্ট্রীয় সংবাদপত্র রোদং সিনমুন এ ছবি প্রকাশ করেছে। তবে ছবিগুলো ঠিক কখন তোলা হয়েছে, তা জানা যায়নি।
এর আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত এক চীনা ভিন্নমতাবলম্বী দাবি করেন, কিমকে অচেতন অবস্থায় বেইজিংয়ের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে তাঁর মৃত্যু হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।