যৌথ সামরিক মহড়া, অস্ত্র উৎপাদন ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সহযোগিতা।

সৌদি আরবে থাকবে সচিবালয়, প্রথম মহাসচিব হবেন পাকিস্তানের নাগরিক।

চুক্তিতে নতুন দেশ যুক্ত করার নিয়ম তিন দেশ ঐকমত্যে ঠিক করবে।

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তির মেয়াদ অনির্দিষ্টকাল। তবে কার্যকর হওয়ার প্রথম ১০ বছর কোনো দেশ এ চুক্তি থেকে সরে যেতে পারবে না। ১০ বছর পূর্ণ হওয়ার পর কোনো দেশ বের হতে চাইলে তিন মাস আগে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।