World
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে দিল্লির বিমানবন্দরে হেনস্থার অভিযোগ, জরিমানাও করা হলো
ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ফেরার পথে পাঞ্জাবের মুখমন্ত্রী ভগবন্ত সিং মানকে গতকাল মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টা বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত তাঁকে যেতে দিলেও বিভিন্ন কারণে মুখ্যমন্ত্র
লেখক প্রতিনিধি39K বার পড়া

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ফেরার পথে পাঞ্জাবের মুখমন্ত্রী ভগবন্ত সিং মানকে গতকাল মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টা বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত তাঁকে যেতে দিলেও বিভিন্ন কারণে মুখ্যমন্ত্রীকে ৫০ হাজার রুপি জরিমানা দিতে হয়েছে।
মুখ্যমন্ত্রীর দল আম আদমি পার্টি (আপ) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীকে হেনস্তা করেছে। কোনো কারণ না থাকা সত্ত্বেও তাঁকে তিন ঘণ্টা আটকে রাখা হয়েছিল। দেশের কোনো মুখ্যমন্ত্রীকে দেশেরই কোনো বিমানবন্দরে এভাবে হেনস্তা হতে হয়নি।



