আফ্রিকার দেশ সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে কয়েকটি ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসব হামলায় ৩০০ জনের বেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিলেন।
হামলার একটি ঘটনা ঘটে গত রোববার সন্ধ্যায়। সুদানের ওয়েস্ট করদোফান রাজ্যের দুটি এলাকায় ড্রোন হামলায় ১৫০ জন নিহত হন। সুদানের চলমান সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ‘সুদান ওয়ার অবজারভেটরি’কে এ তথ্য জানিয়েছে কয়েকটি সূত্র।
সুদানে একের পর এক প্রাণঘাতী ড্রোন হামলায় আমরা উগ্বিগ্ন। এসব হামলায় শিশুসহ বেসামরিক মানুষ নিহত হচ্ছে। জরুরি পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে।
স্টিফেন ডুজারিক, জাতিসংঘের মুখপাত্র