মিয়ানমারের সামরিক শাসনকে বিচ্ছিন্ন করে রাখার ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতিতে পরিবর্তন আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে দেশটির সাম্প্রতিক যোগাযোগ অন্তত সে রকমই ইঙ্গিতই দিচ্ছে।
ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা গত মাসে মিয়ানমারের সামরিক সরকারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকা থেকে সম্প্রতি দেশটির কয়েকজন ব্যবসায়ীকে বাদ দেওয়ার ঘটনাও ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটনের মিয়ানমার নীতিতে পরিবর্তন এসেছে।