যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকে এসব ভিসা বাতিল করা হয়েছে।
এমন এক সময় এ তথ্য সামনে এল, যখন ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে। প্রকাশিত তথ্য ঘেঁটে দেখা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোয় ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে।