ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মুম্বাইয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। মঙ্গলবার বৈঠকে ভারত–যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য এবং প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন দুই শীর্ষ কূটনীতিক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বৈঠকের বিষয়ে মার্কো রুবিও জানান, দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিতে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।