ইয়েমেনের হুতিদের হামলার মুখে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে মিসর। রিয়াদের সুরক্ষায় মিসরের সশস্ত্র বাহিনীকে মোতায়েনের অনুমতি চেয়ে পার্লামেন্টে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এ নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
পার্লামেন্ট সবুজ সংকেত দিলে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি সরাসরি আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে। ফলে গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সংঘাতের মাত্রা আরও বহুগুণ বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।