World
ট্রাম্পের প্রতি সমর্থন রেকর্ড পরিমাণ কমেছে, নারী ভোটাররা মুখে ফিরিয়ে নিচ্ছেন তাঁর থেকে: রয়টার্স/ইপসোসের জরিপ
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে ট্রাম্পের জন্য অপেক্ষা করছে আরও দুঃসংবাদ। গতকাল সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্
লেখক রয়টার্স54K বার পড়া

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে ট্রাম্পের জন্য অপেক্ষা করছে আরও দুঃসংবাদ। গতকাল সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি দেশটির জনসমর্থন রেকর্ড পর্যায়ে নেমে গেছে।
জ্বালানির উচ্চ মূল্যের কারণে মার্কিনদের উদ্বেগ বাড়ছে এবং আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে শাস্তি দিতে যাচ্ছেন বলে জরিপে ইঙ্গিত পাওয়া গেছে।



