ফ্রান্সে ব্যাপক সহিংসতার সময় উনিশ শতকের একটি সিটি হলে আগুন দেওয়ার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি কট্টর বামপন্থী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে। তবে ওই ব্যক্তির নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।
গত শনিবার ফ্রান্সের মধ্যাঞ্চলীয় লিমোজ শহরের কারুকাজখচিত সিটি হলটির ঘড়ির মিনার ও ছাদের একাংশ আগুনে পুড়ে যায়।