ভারতকে টুকরা করা বা ধ্বংস করার অপচেষ্টা ব্যর্থ হবে। রাস্তায় নেমে আন্দোলন করে সরকার বদল ঘটানো যাবে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে আরএসএসের বিজয়া দশমী উদ্‌যাপন মঞ্চ থেকে এই বার্তা দিয়ে মোহন ভাগবত বলেন, ভারতের অগ্রগতিতে ঈর্ষান্বিত অশুভ শক্তি দেশ ভাঙার চক্রান্ত করছে। তাদের চক্রান্তে একদল মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। এভাবে ‘সরকার পরিবর্তন’ বা ‘রেজিম চেঞ্জ’ আগে হয়নি, ভবিষ্যতেও হবে না।