ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের কারা হেফাজতের মেয়াদ আরও দুদিন বৃদ্ধি করা হয়েছে। দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল সোমবার এই নির্দেশ দেন। আগের দিন ম্যাজিস্ট্রেট তাঁদের জামিনের শুনানি শোনেননি। সেদিন তিনি অভিযোগ করেছিলেন, ওই নেতাদের মুক্তি দেওয়ার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে।
জামিনের জন্য সিজেপি নেতাদের আগামীকাল বুধবার ফের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করানো হবে।