World
ফ্রান্সে অস্থিরতায় প্রকাশ্যে মাখোঁর দুর্বলতা, লাভবান হতে পারেন কট্টর ডানপন্থী লো পেন
কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ক্ষমতার শেষ কয়েক মাস আরও সংকটময় হয়ে উঠেছে। সামাজিক ক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তিনি। দাবি মেটাতে সরকারের হাতে ব্যয় করার মতো অর্থ খু
লেখক রয়টার্স52K বার পড়া

কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ক্ষমতার শেষ কয়েক মাস আরও সংকটময় হয়ে উঠেছে। সামাজিক ক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তিনি। দাবি মেটাতে সরকারের হাতে ব্যয় করার মতো অর্থ খুবই কম, রাজনৈতিক প্রভাবও তাঁর সামান্য অবশিষ্ট আছে এবং জনশৃঙ্খলার ওপর তাঁর নিয়ন্ত্রণ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। এসবের মধ্য দিয়ে একজন নেতা হিসেবে মাখোঁর অসহায়ত্ব স্পষ্ট হয়ে উঠেছে।



