কানাডার তেলসমৃদ্ধ আলবার্টা প্রদেশে গণভোট হবে কি না, সেই লক্ষ্যে আগাম গণভোট হয়েছে। আর সেই গণভোটে আলবার্টার মানুষ জানিয়ে দিলেন, কোনো গণভোটের দরকার নেই। তাঁরা কানাডার সঙ্গেই আছেন, থাকবেন।
আলবার্টা প্রদেশ কানাডা থেকে স্বাধীন হতে চায় কি না এবং সেই প্রশ্নে একটি বাধ্যতামূলক গণভোটের আয়োজন করা হবে কি না, তা জানতে গতকাল সোমবার গণভোটের আয়োজন করা হয়েছে।