ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে সরকারি বাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সরকারি বাহিনীর এক মুখপাত্র জানান, শাবওয়া প্রদেশের আল–আলম সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গতকাল সোমবার সকালে ব্যালিস্টিক ক্ষেপণান্ত্র হামলা চালায় ইরানপন্থী হুতিরা। ওই সময় সেখানে বাহিনীতে নতুন নিয়োগ পাওয়া সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম চলছিল।