সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন এ বছর অনুষ্ঠিত হচ্ছে না। ইয়েমেনের ইরানপন্থী হুতিদের হামলার ভয়ে আগামী বছর পর্যন্ত সম্মেলনটি স্থগিত করেছেন আয়োজকেরা। সম্মেলনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) নামে এ সম্মেলন চলতি মাসের শেষে হওয়ার কথা ছিল। এতে যোগ দিতে অনেক নির্বাহীর রিয়াদে যাওয়ার কথা ছিল।
আয়োজকেরা এবারের সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার সুযোগ রাখার বিষয়টিও ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বার্ষিক এ আয়োজন স্থগিতই করা হলো।