যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অত্যন্ত গোপনে ইসরায়েল সফর করেছেন। দেখা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনের আগে দেশটিতে সফর করলেন পিট হেগসেথ। গতকাল সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।
২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন। এ নির্বাচনে ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহু জোরালো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন বলে মনে করা হচ্ছে।