ভারতের সঙ্গে বাংলাদেশ বা ফ্রান্সের পরিস্থিতির তুলনার দাবি নাকচ করে দিয়েছেন কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। সোমবার তিনি বলেছেন, তাঁদের বিরোধী দলের মূল দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন—সরকার ফেলে দেওয়া নয়।
এর আগে রোববার এক্সে এক পোস্টে ভারতের কেন্দ্রীয় সংসদবিষয়কমন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করে বলেছিলেন, ভারতবিরোধী গোষ্ঠী ও কিছু রাজনীতিক মিলে তরুণদের উসকে সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্র করেছে। তিনি দাবি করেন, বাংলাদেশ ও ফ্রান্সের অস্থিরতার মতো একই ধরনের একটি ষড়যন্ত্র ভারতেও করার পরিকল্পনা করা হয়েছিল।