World
ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ, এলাকাভিত্তিক কারফিউ জারির নির্দেশ
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির কয়েকটি শহরে এলাকাভিত্তিক আংশিক কারফিউ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। সপ্তাহান্তে সহিংস
লেখক দ্য গার্ডিয়ান39K বার পড়া

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির কয়েকটি শহরে এলাকাভিত্তিক আংশিক কারফিউ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। সপ্তাহান্তে সহিংস বিক্ষোভের সময় কয়েকটি শহরে পুলিশ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে সরকার স্বীকার করার পর এ নির্দেশ দেওয়া হয়।
আজ সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে পুরো প্যারিস শহরে একযোগে কারফিউ জারির কোনো পরিকল্পনা নেই। বরং যেসব এলাকায় বেশি সহিংসতা হয়েছে, সেখানে আংশিক কারফিউ জারি করা বেশি উপযুক্ত বলে মনে করছে সরকার।



