দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি, সরকারি সেবার অবনতি এবং আবাসনসংকট ঘিরে ইউরোপের কয়েকটি দেশে বিক্ষোভ চলছে। সবচেয়ে বেশি সহিংসতার পর ফ্রান্সের উত্তরাঞ্চলের লিলসহ চার শহরে গতকাল সোমবার রাত আটটা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এবং আজ রাত আটটা থেকে কাল বুধবার সকাল ছয়টা পর্যন্ত আংশিক কারফিউ জারি করেছে সরকার।
গত শনিবার ফ্রান্সজুড়ে প্রায় পাঁচ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। এদিন অনেক জায়গায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি হলেও পরে তা সহিংস হয়ে ওঠে। সরকারি ভবনে আগুন, দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। রাস্তাজুড়ে ধিকিধিকি আগুনের ধোঁয়া ও ভাঙা কাচ ছড়িয়ে–ছিটিয়ে ছিল।