পাকিস্তানে অনেক সরকারি কর্মকর্তা দেশে দায়িত্ব পালনরত অবস্থায়ই বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেছেন। এ লক্ষ্যে তাঁরা বিদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছেন বলে অভিযোগ উঠেছে।
এসব ঘটনায় দেশটির জ্যেষ্ঠ আমলাদের দেশ ও নিজ দায়িত্বের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।