ভারত থেকে বাংলাদেশে সম্প্রতি ঠেলে দেওয়া এক নারীর সন্ধান পেতে ভারতের কেন্দ্রীয় ও আসাম সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। অভিযোগ, গত জুনে তাঁকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়েছিল।
গত মে মাসে আসামের নগাঁওয়ের চার নম্বর ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে মমতাজ বেগম নামের এক গৃহবধূকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। এরপর গত জুনে তাঁকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরবর্তী সময়ে তাঁর স্বামী আদালতে হেবিয়াস কর্পাস (খুঁজে বের করার) আবেদন জানান। সেখানে স্পষ্ট হয়, ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পাননি ওই নারী। ফলে উচ্চতর আদালতে আবেদনের সুযোগও তিনি পাননি।