World
বোমার হুমকিতে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করল তেল আবিব থেকে ভিয়েনাগামী উড়োজাহাজ
ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী যাত্রীবাহী একটি উড়োজাহাজ বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে।
লেখক আল–জাজিরা37K বার পড়া

ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী যাত্রীবাহী একটি উড়োজাহাজ বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে।
বোমার হুমকি পাওয়ার পর অস্ট্রিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজটি জরুরি অবতরণ করে বলে গতকাল রোববার বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।
বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছে থাকাকালে উড়োজাহাজের ক্রুরা বোমার হুমকি পান। এরপর পাইলট বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় উড়োজাহাজটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।



