কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ সেনাসদস্য নিহত ও অন্তত ৩৯ জন আহত হয়েছেন। তবে এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বা নাশকতার ইঙ্গিত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সামরিক কর্তৃপক্ষ। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’-এ আগুনের সূত্রপাত হয়।
রোববার রাজধানী অটোয়া থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন। আলবার্টার প্রাদেশিক সরকারের প্রধান (প্রিমিয়ার) ড্যানিয়েল স্মিথ এক সংবাদ সম্মেলনে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ৩৯ জনের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।