World
কলকাতার মণ্ডপে ১৯ মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ভাতিজাকে নিয়ে তৃণমূলের প্রশ্ন
উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে ১৯ ব্যক্তির মৃত্যুর ঘটনা পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে চলে এসেছে। কারণ, চোরবাগান দুর্গোৎসবের প্রধান উদ্যোক্তা খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাতিজা দেবদীপ
লেখক সংবাদদাতা79K বার পড়া

উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে ১৯ ব্যক্তির মৃত্যুর ঘটনা পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে চলে এসেছে। কারণ, চোরবাগান দুর্গোৎসবের প্রধান উদ্যোক্তা খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাতিজা দেবদীপ অধিকারী। চোরবাগান পূজা কমিটি প্রকাশিত এক পোস্টার মারফত এই তথ্য সামনে এসেছে।
পোস্টারে দেবদীপ অধিকারীর নাম ‘চিফ প্যাট্রন’ বা প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে। এ ছাড়া জোড়াসাঁকোর বিজেপি বিধায়ক বিজয় ওঝা এই পূজা কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন। উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষও এই পুজোর সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে।



