World
কানাডায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, অনেকে হতাহত, প্রকৃত ঘটনা নিয়ে ধোঁয়াশা
কানাডার পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে গতকাল শনিবার বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সরকার।
লেখক এএফপি73K বার পড়া

কানাডার পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে গতকাল শনিবার বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সরকার।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশে ‘কানাডিয়ান ফোর্সেস বেজ ওয়েনরাইট’ ঘাঁটিতে ‘একটি গুরুতর ঘটনায় বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে’।
এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানান কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি।



