World
শ্রীলঙ্কা সরকারের অনুরোধে একজনের মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে সৌদি আরব
ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য করার দায়ে সৌদি আরবে শ্রীলঙ্কার এক অভিবাসী শ্রমিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে শ্রীলঙ্কার সরকারের অনুরোধের পর সৌদি আরবের সুপ্রিম কোর্ট সেই মৃত্যুদণ্ডের রায় বাতি
লেখক বিবিসি84K বার পড়া

ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য করার দায়ে সৌদি আরবে শ্রীলঙ্কার এক অভিবাসী শ্রমিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে শ্রীলঙ্কার সরকারের অনুরোধের পর সৌদি আরবের সুপ্রিম কোর্ট সেই মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দেন। কলম্বোর উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র এ কথা জানিয়েছেন।
২৭ বছর বয়সী আনোজান শিবরাজাকে গত সেপ্টেম্বরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে সৌদি আরবের আপিল আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছিলেন।



