ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকের আশঙ্কা, আজ শুক্রবার বিকেলে রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর আগেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সংবাদ সম্মেলন ডেকে দিপকে তাঁর এই শঙ্কার কথা জানান।
দিপকে বলেন, ‘দিল্লিতে যেখানে আছি, তার চারদিকে সাদাপোশাকের পুলিশ ঘুরঘুর করছে। নম্বরপ্লেটহীন গাড়ি অনবরত ঘুরে যাচ্ছে। বাড়ির রক্ষীদের সঙ্গে বারবার কথা বলছে। তিনি যেখানে যাচ্ছেন, তাঁকে অনুসরণ করা হচ্ছে।’