World
কলকাতার দুর্গাপূজায় থিমের চমক, হাওয়া মহল থেকে ভ্যাটিকান সিটি
আজ শুক্রবার মহাষষ্ঠী। দেবী দুর্গার বোধন ও পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দশমী পর্যন্ত উৎসব চলবে। প্রতিবছরের মতো এবারও কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দু
লেখক অমর সাহা51K বার পড়া
আজ শুক্রবার মহাষষ্ঠী। দেবী দুর্গার বোধন ও পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দশমী পর্যন্ত উৎসব চলবে। প্রতিবছরের মতো এবারও কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দুর্গাপূজাকে ঘিরে চলছে থিমের প্রতিযোগিতা। প্রতিমা থেকে মণ্ডপ—সবকিছুতেই নতুনত্বের চমক দেখাতে প্রস্তুত পূজার আয়োজকেরা।
দুর্গাপূজার জন্য কলকাতার খ্যাতি বিশ্বজোড়া। ২০২১ সালের ১৫ ডিসেম্বর ইউনেসকো কলকাতার দুর্গাপূজাকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ বা মানবজাতির অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। এর পর থেকে কলকাতার দুর্গাপূজার আন্তর্জাতিক পরিচিতি আরও বেড়েছে।



