World
‘বাংলাদেশের মতো সহিংসতার মাধ্যমে’ সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে আন্দোলনকারীরা: রাজনাথের অভিযোগ
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক সুযোগ নেওয়ার অভিযোগ এনে তাঁর তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ বিক্ষোভকে আক্রমণ করে বল
লেখক তথ্যসূত্র:74K বার পড়া
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক সুযোগ নেওয়ার অভিযোগ এনে তাঁর তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ বিক্ষোভকে আক্রমণ করে বলেছেন, ‘বাংলাদেশের আন্দোলন থেকে তারা অনুপ্রাণিত হয়ে সহিংসতার মাধ্যমে সরকার পরিবর্তন করতে চাইছে।’
বিরোধীদের ওপর আক্রমণ করে লক্ষ্ণৌয়ে আজ কথা বলার সময় রাজনাথ বলেন, বর্তমানে চলা এই আন্দোলন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) কিংবা ভোটার তালিকার বিশেষ সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে নয়।



