World
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৫, আহত ১৬
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে গতকাল বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এ ঘটনায় ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। দেশটিতে সৌদি–সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের কার্যক্রম
লেখক এএফপি70K বার পড়া

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে গতকাল বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এ ঘটনায় ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। দেশটিতে সৌদি–সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের কার্যক্রম এ প্রাসাদ থেকে পরিচালিত হয়।
হামলায় ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কমান্ড সেন্টার আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন মন্ত্রী।
নাম প্রকাশ না করার শর্তে ওই মন্ত্রী জানান, এডেনের আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ চত্বরে অবস্থিত কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়। ইয়েমেনের সরকারি বাহিনীর কমান্ড সেন্টারে তিনটি ও সৌদি নেতৃত্বাধীন জোটের সদর দপ্তরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।



