World
জার্মানির সব রেলস্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
জার্মানি জুড়ে প্রায় পাঁচ হাজার ৭০০টি রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিয়ম কার্যকর হয়৷ এর আগে কোলন, মিউনিখ, হামবুর্গ ও বার্লিনের মতো বড় স্টেশনসহ জার্মানি ৪০টির মতো স্টেশনে পরীক্ষামূ
লেখক ডয়চে ভেলে83K বার পড়া

জার্মানি জুড়ে প্রায় পাঁচ হাজার ৭০০টি রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিয়ম কার্যকর হয়৷ এর আগে কোলন, মিউনিখ, হামবুর্গ ও বার্লিনের মতো বড় স্টেশনসহ জার্মানি ৪০টির মতো স্টেশনে পরীক্ষামূলকভাবে এ নিয়ম প্রয়োগ করে সুফল পাওয়া গেছে।
এ নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে জার্মানির সব রেলস্টেশনের প্ল্যাটফর্মও অ্যালকোহলমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে৷ তবে এতে অনেক ফুটবল ভক্ত সমস্যায় পড়বেন। কারণ, এখন থেকে আর বুন্দেসলিগার ম্যাচ দেখতে দল বেঁধে ট্রেনে উঠে মদ্যপান করা যাবে না৷



