ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। গতকাল মঙ্গলবার অস্ত্রোপচার করে তাঁর ডান ফুসফুসের একটি অংশ ফেলে দেওয়ার পর এ রোগ শনাক্ত হয়। ৭১ বছর বয়সী এই ধর্মগুরুর জন্য বিষয়টিকে একটি বড় ধরনের শারীরিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ভ্যাটিকানের প্রকাশ করা স্বাস্থ্যবিষয়ক একটি বুলেটিনে জানানো হয়, পোপ ‘লাং এডেনোকার্সিনোমা’–তে (ফুসফুসের একধরনের ক্যানসার) ভুগছেন। অস্ত্রোপচারের সময় তাঁর শরীর থেকে নেওয়া টিস্যু পরীক্ষা করে চিকিৎসকেরা এই ক্যানসারের উপস্থিতি নিশ্চিত করেন। এর আগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাতেও এমনটিই আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা।