World
খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে ইমরানের দল
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাধারণ সম্পাদক সালমান আকবর রাজা বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) গভর্নরের শাসন জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে তাঁর দল আদালতে যাবে। আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি পরিষ্কার হবে বল
লেখক জিও নিউজ60K বার পড়া

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাধারণ সম্পাদক সালমান আকবর রাজা বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) গভর্নরের শাসন জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে তাঁর দল আদালতে যাবে। আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি পরিষ্কার হবে বলেও জানান তিনি।
পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে সালমান আকবর বলেন, ‘এটা আমাদের অধিকার। আমাদের যুক্তি ও প্রমাণ ইতিহাসের অংশ হয়ে থাকবে।’
পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পিটিআই এবং পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মুখোমুখি অবস্থানের মধ্যে গত রোববার খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করা হয়।



