World
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীসহ পিটিআইয়ের শত শত নেতা–কর্মীকে ধরপাকড়
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিসহ কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শত শত নেতা-কর্মীকে আটক করা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পা
লেখক রয়টার্স76K বার পড়া

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিসহ কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শত শত নেতা-কর্মীকে আটক করা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি শাসন জারির পর এই ধরপাকড় শুরু হয়েছে।
গতকাল রোববার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করেন। একই সঙ্গে প্রাদেশিক সরকার স্থগিত করা হয়। ওই সরকারের নেতৃত্বে ছিলেন ইমরান খানের ঘনিষ্ঠ ও পিটিআই নেতা সোহেল আফ্রিদি।



