ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। ব্যাপক ধরপাকড়ের এক দিন পর গতকাল রোববারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে।
গত শনিবার বিক্ষোভ দমনে বড় ধরনের ধারপাকড় চালিয়েছে পুলিশ। এ সময় সিজেপির নেতা, বিরোধীদলীয় নেতাসহ হাজারো মানুষকে আটক করা হয়। পরে ভারতের সুপ্রিম কোর্ট এসব আটককে ‘অবৈধ’ বলে উল্লেখ করলে গতকাল অনেককে ছেড়ে দেওয়া হয়।