World
রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব
হুতিদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত আরও বাড়ানো হয়েছে। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) আজ সোমবার এ ঘোষণা দেয়।
লেখক তথ্যসূত্র:96K বার পড়া

হুতিদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত আরও বাড়ানো হয়েছে। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) আজ সোমবার এ ঘোষণা দেয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা নিরাপদ আছে কি না, তা পুরোপুরি পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে আবার উড়োজাহাজ চলাচল শুরুর জন্য বিমানবন্দর কতটা প্রস্তুত, সেটিও যাচাই করা হচ্ছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই পরীক্ষা চলছে। তবে বিমানবন্দর কবে আবার চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি জিএসিএ।



