World
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বার্লিনে সমাবেশ
ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে সমাবেশ হয়েছে। অংশগ্রহণকারীরা শিক্ষকের বরখা
লেখক সরাফ আহমেদ28K বার পড়া

ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে সমাবেশ হয়েছে। অংশগ্রহণকারীরা শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাহার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
গতকাল রোববার (১১ অক্টোবর) বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের সামনে এ সমাবেশে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। সমাবেশে ওয়াহেদ চৌধুরীর স্ত্রী ও দুই সন্তান অংশ নেন।



