World
দেবী দুর্গাকে আবাহনে কলকাতায় জমকালো আয়োজন
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া ছিল গতকাল শনিবার। দেবী দুর্গার আবাহনই ‘মহালয়া’ হিসেবে পরিচিত। এদিন কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গ
লেখক প্রতিনিধি32K বার পড়া

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া ছিল গতকাল শনিবার। দেবী দুর্গার আবাহনই ‘মহালয়া’ হিসেবে পরিচিত। এদিন কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে আবাহন করেন।
দেবী দুর্গার আবাহন উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিন হাজার ঢাকিসহ ছয় হাজার লোকশিল্পী অংশ নেন।
৪৫ হাজার দর্শকের উপস্থিতিতে ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, শিল্পীদের নাচ–গান, ড্রোন শো ও আতশবাজির ঝলকানিতে গতকাল কলকাতার সন্ধ্যা এক নতুন রূপ নেয়।



