World
দিল্লি-মুম্বাইয়ে আজও বিক্ষোভ: ছাড়া পেলেন মমতা-রাঠি, এখনো আটক কারা
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে গতকাল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লি ছিল উত্তাল। ব্যাপক ধড়পাকড় চলেছে দিনভর। তরুণ আন্দোলনকারী থেকে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মুখ্যমন্ত্রী; পুলিশের রোষানল থ
লেখক হিন্দুস্তান টাইমস73K বার পড়া

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে গতকাল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লি ছিল উত্তাল। ব্যাপক ধড়পাকড় চলেছে দিনভর। তরুণ আন্দোলনকারী থেকে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মুখ্যমন্ত্রী; পুলিশের রোষানল থেকে কেউই বাদ যাননি। দিন শেষে মুক্তি পেয়েছেন কেউ। কাউকে এখনো আটক রাখা হয়েছে।
গতকাল সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর উড়োজাহাজের ভেতর থেকেই আটক হন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। এ সময় আটক করা হয় দলটির আরও দুই নেতা সৌরভ দাস আর আশুতোষ রানকাকেও। তাঁদের এখনো মুক্তি দেওয়া হয়নি।



