World
মণিপুরে একের পর এক হামলা–গোলাগুলি, গুলি ও শিরশ্ছেদ করে ৯ জনকে হত্যা, বাড়িঘরে আগুন
ভারতের মণিপুর রাজ্যের পাহাড়ি জেলাগুলোয় নতুন করে সহিংসতায় অন্তত নয়জন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় ১৪টি বাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ
লেখক তথ্যসূত্র:73K বার পড়া

ভারতের মণিপুর রাজ্যের পাহাড়ি জেলাগুলোয় নতুন করে সহিংসতায় অন্তত নয়জন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় ১৪টি বাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে কথিত গোলাগুলির ঘটনায় কুকি নারী ডমখোনেই তোথাং নিহত হলে সহিংসতার সূত্রপাত হয়।



