মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবার পুরোদমে হামলা চালানোর বিষয়ে দ্বিধায় আছেন। তবে সেখানে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শিগগিরই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি মোতায়েন করা হবে। এ অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মজুত, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনাও তৈরি করেছে পেন্টাগন।