World
খাইবার পাখতুনখাওয়া নিয়ে শাহবাজ-জারদারির বৈঠকে কী আলোচনা হলো, কেন্দ্রের শাসন কি বলবৎ হচ্ছে
পাকিস্তানের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ শনিবার আলোচনায় বসেছিলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসবাদ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদমুখী
লেখক তথ্যসূত্র:46K বার পড়া

পাকিস্তানের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ শনিবার আলোচনায় বসেছিলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসবাদ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদমুখী লংমার্চ নিয়ে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। এ নিয়ে প্রদেশটিতে কেন্দ্রীয় সরকারে শাসন জারির হুমকিও এসেছে। এর মধ্যেই দুই নেতা এ আলোচনা করলেন।
প্রেসিডেন্টের কার্যালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দুই নেতা প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে বৈঠক করেন। সেখানে তাঁরা ‘দেশের সার্বিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।’



