World
রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে অনেকে আহত, ফ্লাইট চলাচল ব্যাহত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়েছেন। বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্
লেখক রয়টার্স24K বার পড়া

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়েছেন। বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি বিস্ফোরণের দৃশ্য দেখেছেন। এরপর বিমানবন্দরের ভেতরে মাটিতে বেশ কয়েকজন মানুষকে আহত অবস্থায় পড়ে থাকতেও দেখেছেন।
এ ছাড়া ১২টির বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা গেছে।



