পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আগামীকাল ১১ অক্টোবর সারা দেশ থেকে পিটিআইয়ের নেতা–কর্মীদের সোয়াবি ইন্টারচেঞ্জে আসার আহ্বান জানিয়েছেন। সেখানে সেদিন পিটিআই তাদের লংমার্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা করেছে।
সোয়াবি ইন্টারচেঞ্জ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াবি জেলায় অবস্থিত।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পিটিআই নেতা-কর্মী ও সমর্থকেরা। এর অংশ হিসেবে লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে।