ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে বলেছেন, ‘তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।’
দিল্লিতে পৌঁছালে আটক করা হবে কি না, জানতে চাইলে এ কথা বলেন অভিজিৎ। এএনআইকে তিনি এসব কথা বলেন।
মুম্বাই থেকে দিল্লির পথে রওনা হয়েছেন অভিজিৎ। এনআই এর প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে দিপকে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন।