World
বিজেপির প্রথম পাঁচ মাসে পশ্চিমবঙ্গে ২৫০০ ধর্ষণ, ৬০০ খুন: দাবি তৃণমূল নেতার
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম পাঁচ মাসে রাজ্যে দুই হাজার ৪৫৬টি ধর্ষণ এবং ৬০০টি খুনের ঘটনা ঘটেছে। রাজ্য অপরাধ রেকর্ড ব্যুরোর (এসসিআরবি) তথ্যের বরাত দিয়ে গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগ
লেখক সংবাদদাতা95K বার পড়া

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম পাঁচ মাসে রাজ্যে দুই হাজার ৪৫৬টি ধর্ষণ এবং ৬০০টি খুনের ঘটনা ঘটেছে। রাজ্য অপরাধ রেকর্ড ব্যুরোর (এসসিআরবি) তথ্যের বরাত দিয়ে গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ পরিসংখ্যান প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাবেক সদস্য সাকেত গোখলে।
তবে তৃণমূলের এই দাবি নাকচ করেছে বিজেপি। দলটির দাবি, এ তথ্য পুরোনো। আগের অপরাধের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে।



